ডারউইনের সুযোগ-সুবিধায় খুশি তাইজুল
ডারউইনে অনুশীলনের পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছে বাংলাদেশ দল।

লম্বা ভ্রমণের পর অস্ট্রেলিয়া পৌঁছে বিশ্রামের পর অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টের ভেন্যুতে প্রথম দিনে অনুশীলন করেছে আগেভাগে দেশটিতে পৌঁছানো ক্রিকেটাররা।
ডারউইনে প্রস্তুতির সুযোগ-সুবিধা নিয়ে খানিকটা শঙ্কা ছিল। তবে সেই শঙ্কা কাটিয়ে সেরা সুযোগ-সুবিধাটা পেয়েছে সফরকারীরা।
বিসিবির দেওয়া ভিডিতে সেটাই জানিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তার কথায়, “ফ্যাসিলিটিজের দিক থেকে, সবকিছু মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। প্রথম দিনের অনুশীলনটা ভালো হয়েছে। উইকেট থেকে শুরু করে, ফিল্ডিং অনুশীলন থেকে শুরু করে রানিং; সব ধরনের এক্টিভিটি আমরা করতে পেরেছি।”
এর আগে সিঙ্গাপুরে লম্বা ট্রানজিট নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছায় দলের প্রথমভাগের ক্রিকেটাররা। সেই বিশ্রাম কাজে দিয়েছে বলে জানান তাইজুল।
বলেন, “যাত্রাটাও ভালো ছিল কারণ আসার সময় আমরা একটা ট্রানজিট পেয়েছি। ওখানে যথেষ্ট বিশ্রাম পেয়েছি।”
আগামী ১৩ আগস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় টেস্ট ম্যাকাইয়ে ২২ আগস্ট থেকে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট‘অস্ট্রেলিয়া আরও কঠিন রূপে ফিরবে’
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।