বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে নতুন শঙ্কা
এখনও ভারত সিরিজ আয়োজনে কোনো ধরনের নিশ্চয়তা পায়নি বিসিবি

নয়াদিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর, বাংলাদেশ-ভারতের মধ্যে তৈরি হয়েছে নতুন টানপোড়ন। এতে শঙ্কা তৈরি হয়েছে দুই দেশের মধ্যকার আসন্ন ক্রিকেট সিরিজ নিয়ে। এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
২০২২ সালের পর গত বছর বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় দলের। তবে নিরাপত্তা শঙ্কার কথা বলে তা পিছিয়ে দেওয়া হয়। নতুন সম্ভাব্য সময় হিসেবে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর বেছে নেওয়া হয়েছিল।
তবে সময় ঘনিয়ে এলেও এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি সিরিজ মাঠে গড়ানোর। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও দেওয়া হয়নি কোনো ধরনের সবুজ সংকেত।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজ জানান, সিরিজ না হওয়ার সম্ভাবনা আছে। তার কথায়, ‘আমার তা মনে হয় না। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু এই মুহূর্তে বিষয়টি আমাদের সবার নিয়ন্ত্রণের বাইরে।’
তবে, এখনও আশা হারাতে চান না তারা। আনুষ্ঠানিকভাবে বাতিল হওয়ার আগ পর্যন্ত আশা রাখতে চান।
উল্লেখ, ২০২৪ সালে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে বেশ টানপোড়ন চলছে। অন্তবর্তীকালীন সরকারের সময়ে সেই সম্পর্ক একদম তলানিতে ঠেকে।
সবশেষ জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকার ক্ষমতা নিলে সেই সম্পর্কে উন্নতির আশা তৈরি হয়। যার প্রভাব ক্রিকেট মাঠে পড়বে বলেও আশা করা হচ্ছিলো। তবে, তেমন কিছুর কোনো ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না।
যার ফল হতে পারে, এই সিরিজ বাতিল।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটদক্ষিণ আফ্রিকায় গেল ‘এ’ দল
বাংলাদেশের ক্রিকেটকেন নেই আকবর? প্রশ্নের উত্তরে নির্বাক সবাই
বাংলাদেশের ক্রিকেটএশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য নারী দল ঘোষণা
বাংলাদেশের ক্রিকেটটাইগারদের পেস উত্থান
বাংলাদেশের ক্রিকেটঅজিদের বিপক্ষে বাংলাদেশের জয়ে হতবাক হেইডেন-পন্টিং
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।