ম্যাচের মধ্যে হেড-লায়নের প্রশংসা পেয়েছেন হাসান
মাঠের মধ্যে হাসানের প্রশংসা করে হেড বলেছেন, 'গুড বোলিং'।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৩ বছর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে শুরুর দিনই দাপুটে ছিল বাংলাদেশের পারফরম্যান্স। দলের এমন ভালো অর্জনের পথে নেতার ভূমিকায় ছিলেন পেসার হাসান মাহমুদ।
অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার দিনে ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারে তৃতীয় ফাইফারের নেন ডানহাতি পেসার। এটা তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।
তার এমন বোলিংয়ে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও। তাই তো মাঠের মধ্যেই তার প্রশংসা করেছেন। ওপেনার ট্রাভিস হেড মাঠেই হাসানকে বলেছেন গুড বোলিং আর লায়ন তো জিজ্ঞাসা করেছেন কতগুলো ফাইফার পেয়েছেন সেসব।
এ নিয়ে হাসান বলেন, “ম্যাচের মধ্যে ট্রাভিস হেড বলছিল ‘গুড বোলিং’ এবং নাথান লায়ন জিজ্ঞেস করছিল যে আমার কয়টা ৫ উইকেট হয়েছে। ওরা জাস্ট ম্যাচে কিছু কোশ্চেন করেছিল আমাকে।”
দারুণ বোলিংয়ের পেছনের রহস্যও খোলাসা করেছেন এই পেসার।
তার কথায়, “অনেকদিন সময় পেয়েছিলাম প্র্যাকটিস করার এবং আমার মনে হয় বোলাররা খুবই ভালো প্র্যাকটিস করেছে। ম্যাচেও আপনি তা দেখতে পাচ্ছেন। ওভারঅল তারা খুবই সাপোর্ট করেছে, স্পেশালি তাসকিন এবং ইবাদত খুবই ভালো বোলিং করেছে।”

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেট‘অস্ট্রেলিয়া আরও কঠিন রূপে ফিরবে’
বাংলাদেশের ক্রিকেটরেসপেক্ট আদায় করা বাংলাদেশের লক্ষ্য সেশন বাই সেশন এগোনোর!
বাংলাদেশের ক্রিকেটমুশফিক-তানজিদকে নিয়ে যা বললেন অধিনায়ক
বাংলাদেশের ক্রিকেটশান্তর অধিনায়কত্বে মুগ্ধ অশ্বিন
বাংলাদেশের ক্রিকেটএ বছর হবে না বিপিএল
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।