ডারউইন টেস্ট
অজিদের বিপক্ষে বাংলাদেশের জয়ে হতবাক হেইডেন-পন্টিং
বাংলাদেশের প্রশংসায় অস্ট্রেলিয়ার সাবেক দুই কিংবদন্তি ক্রিকেটার ম্যাথু হেইডেন ও রিকি পন্টিং

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় শুধু ক্রিকেটের রেকর্ডবুকেই জায়গা করে নেয়নি, নাড়া দিয়েছে অস্ট্রেলিয়ার সাবেক দুই কিংবদন্তি ক্রিকেটার ম্যাথু হেইডেন ও রিকি পন্টিংকেও। বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার এমন পরাজয়কে তাঁরা দেখছেন অপ্রত্যাশিত ও বিব্রতকর পারফরম্যান্স হিসেবে। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের সামগ্রিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন দুজনেই।
হেইডেনের মতে, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার এমন পারফরম্যান্স তিনি কখনোই প্রত্যাশা করেননি। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার বলেন, ‘আমি সত্যিই এমন পারফরম্যান্স আশা করিনি। অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য এটি খুবই বিব্রতকর মুহূর্ত। তবে বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিতেই হবে। তারা দারুণ ক্রিকেট খেলেছে।’
বাংলাদেশের পারফরম্যান্সে বিস্ময় প্রকাশ করে হেইডেন আরও বলেন, ‘সত্যি বলতে, বাংলাদেশ এত ভালো ক্রিকেট খেলবে—আমি ভাবিনি। তারা আমাকে সত্যিই বিস্মিত করেছে। পেস আক্রমণ, স্পিন বোলিং ও ব্যাটিং—সব বিভাগেই তারা অসাধারণ ছিল। প্রতিটি বিভাগে অস্ট্রেলিয়াকে তারা নিয়ন্ত্রণ করেছে এবং এই জয় তাদের প্রাপ্য।’
বিশেষ করে বাংলাদেশের পেস বোলিংয়ের প্রশংসা করে সাবেক এই তারকা বলেন, বাংলাদেশের পেস আক্রমণকে তাঁর কাছে অন্যতম সেরা মনে হয়েছে। তাঁর ভাষায়, ‘বাংলাদেশের পেস আক্রমণ সত্যিই অসাধারণ। একেবারে দুর্দান্ত।’

পন্টিংও অস্ট্রেলিয়ার পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন। তাঁর মতে, বাংলাদেশের বোলিংয়ের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। পাশাপাশি অধিনায়ক প্যাট কামিন্সের বোলিং ও নেতৃত্বও প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের প্রশংসা করে পন্টিং বলেন, ‘মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার হিসেবে অসাধারণ ছিল।’ বাংলাদেশের পেস ও স্পিন—দুই ধরনের বোলিং এবং ব্যাটিংয়ের সমন্বিত পারফরম্যান্সকেই ঐতিহাসিক জয়ের মূল কারণ হিসেবে দেখছেন তিনি।
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই জয় তাই শুধু একটি টেস্ট ম্যাচের ফল নয়; হেইডেন-পন্টিংয়ের মতো সাবেক অস্ট্রেলিয়ান তারকারাও মনে করছেন, এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য সত্যিকারের ঐতিহাসিক মুহূর্ত।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।