খেলারদেশ

মুশফিক-তানজিদকে নিয়ে যা বললেন অধিনায়ক

টসের আগে তানজিদকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।

মুশফিক-তানজিদকে নিয়ে যা বললেন অধিনায়ক
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

অনুশীলনে হাতে চোট পেয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। আর ঘাড়ের চোট পেয়েছেন তানজিদ হাসান তামিম। শঙ্কা জেগেছিল দুজনকে নিয়েই। আপাতত তেমন কোনো শঙ্কা নেই, দুইজনই আজ শুক্রবার ম্যাচ শুরুর আগের দিন অনুশীলন করেছেন। তবুও খানিকটা অপেক্ষা করতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার সংবাদ সম্মেলনে তাদের দুজনের চোটের সবশেষ পরিস্থিতি জানান অধিনায়ক।

তিনি বলেন, ‘মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছেন। তামিমও আজকে ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমার মনে হয় কালকে সকালে আমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারব।’

চোট কাটিয়ে তানজিদ অনুশীলন করলেও এখনও পুরোপুরি সবুজ সংকেত মেলেনি। শনিবার ম্যাচ শুরুর আগ পর্যন্ত সেই সংকেতের অপেক্ষায় থাকার কথা জানান বাঁহাতি এই ব্যাটার।

এ নিয়ে তার ভাষ্য, ‘তামিমের বিষয়ে যেটা বললেন যে তামিম আজকে ব্যাটিং করেছে এটা একটা পজিটিভ দিক। বাট মেডিকেল টার্মস অনুযায়ী কালকে সকাল পর্যন্ত আরেকটু আমরা অবজার্ভ করতে চাই। আই হোপ যে সে ঠিক হয়ে যাবে। বাট আমাদের সব ধরনের অপশন আছে সো আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে।’

দ্বিতীয় টেস্টে ভেন্যু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিস্থিতিও বদলেছে। ম্যাকাইয়ের কোনো প্রস্তুতি ম্যাচ কিংবা কোনো ধরনের ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। তবে সার্বিকভাবে অধিনায়কের মনে হয়েছে ভালো প্রস্তুতি নিয়েছেন তারা।

অধিনায়কের কথায়, ‘প্রিপারেশন ভালো হয়েছে। ওয়েদারটা একটু ডিফারেন্ট, ওখানকার থেকে একটু ঠান্ডা আছে, বাতাসটাও একটু বেশি। আমার মনে হয় এই দুই দিন প্র্যাকটিসে প্লেয়াররা মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছে। প্রিপারেশন ভালো হয়েছে।’

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।