অস্ট্রেলিয়ায় কোচিং কোর্স করলেন ইমরুল
ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের অধীনে এই কোচিং কোর্স সম্পন্ন করেছেন তিনি।

কোচিং কোর্স সম্পন্ন করে নিজের ফেসবুকে জানান ইমরুল কায়েস।
জাতীয় দলকে বিদায় জানিয়ে এখন অস্ট্রেলিয়ায় থিতু সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। সেখানে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের অধীনে লেভেল টু কোচিং কোর্স সম্পন্ন করেছেন।
রোববার এক ফেসবুক পোস্টে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। কোচিং কোর্স সম্পন্ন করাকে নিজের ক্রিকেট ক্যারিয়ারের দারুণ অভিজ্ঞতা বলেও জানান তিনি।
তরুণ ক্রিকেটারদের উন্নতিতে কোচিং কোর্সের এই অভিজ্ঞতা কাজে লাগাতে চান সাবেক এই ওপেনার। তার কথায়, “বিশ্বাস করি, যে জ্ঞান ও দক্ষতা অর্জন করেছি তা আমাকে দারুণ অবদান রাখতে সাহায্য করবে। ভবিষ্যত প্রজন্মের তরুণ ক্রিকেটারদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
লেভেল টু সম্পন্ন করাকে দারুণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন ইমরুল।
লেভেল টু কোচিং কোর্স সম্পন্ন করা এই বাংলাদেশি ক্রিকেটার চলতি মাসেই বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের সঙ্গে কাজ করবেন। নর্দার্ন টেরিটরির টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে এই দলের সঙ্গে তার কাজ করার কথা রয়েছে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।