খেলারদেশ

নাহিদ যেহেতু নেই, তাই আফসোস করে লাভ নেই: সালাউদ্দিন

সালাউদ্দিনও অপেক্ষায় ছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে নাহিদ রানার বোলিং দেখতে।

নাহিদ যেহেতু নেই, তাই আফসোস করে লাভ নেই: সালাউদ্দিন

মোহাম্মদ সালাউদ্দিন ও নাহিদ রানা।

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

২৩ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ দল। ক্রিকেটারদের মধ্যে এ নিয়ে কাজ করছে আছে রোমাঞ্চ। সিরিজের সূচি ঘোষণা হওয়ার পর দর্শকদের মধ্যেও তৈরি হয়েছিল রোমাঞ্চ। আর এর কেন্দ্রবিন্দুতে ছিলেন নাহিদ রানা।

অস্ট্রেলিয়ার মাটিতে এই ডানহাতি পেসার কেমন বোলিং করেন, সেটা দেখার অপেক্ষায় আছেন দর্শকরা। কিন্তু চোট তাকে এই সফরে খেলতে দিচ্ছে না। সে না থাকাতে আর আফসোস করতে চান না কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

জাতীয় দলের সাবেক সিনিয়র সহকারি কোচ জানান, তিনিও রোমাঞ্চিত ছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে নাহিদ রানার বোলিং দেখতে। নাহিদ না থাকায় সেই রোমাঞ্চ খানিকটা কমেছে।

তার কথায়, “সত্যি বলতে নাহিদ রানা থাকলে আমিও খুব রোমাঞ্চিত ছিলাম যে কবে দেখব নাহিদ রানা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের বাউন্সার মারছে। খেলার একটা উত্তেজনা নিয়ে আমি নিজেও অনেক রোমাঞ্চিত ছিলাম। যেহেতু হয়নি এখন আফসোস করে লাভ নেই।”

সফরের দলে থাকা অন্য বোলাররা নিজেদের সেরাটা দিয়ে বল করে সেরা পারফর্ম করতে পারবে বলে বিশ্বাস করেন তিনি।

সালাউদ্দিন বলেন, “তবে আমি মনে করি অন্য বোলার যারা আছে তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে বল করতে পারে তারাও অনেক ভালো করবে।”

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।