খেলার মতো অবস্থায় থাকলে লিটনকে খেলানো উচিত!
ম্যাচের আগে ফিট হয়ে উঠলে লিটনকে খেলানোর পক্ষে মোহাম্মদ সালাউদ্দিন।

চোট কাটিয়ে লিটন দাস ফিরেছেন অস্ট্রেলিয়া সফরের দলে। তবে, এখনো ম্যাচ ফিটনেস না পাওয়ায় তাকে আরও কিছুদিন করতে হবে পুনর্বাসন। ধারণা করা হচ্ছে, ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে ফিট হয়ে উঠবেন। ফিট হলে, তাকে খেলানো উচিত বলে মনে করেন মোহাম্মদ সালাউদ্দিন।
রোববার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব বলেন তিনি।
চোটের কারণে জিম্বাবুয়ে সফর মিস করা লিটন শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দলে। তাকে খেলানো সম্ভব হলে, সেটা দলের জন্য ভালো হবে বলে বিশ্বাস করেন সালাউদ্দিন।
জাতীয় দলের সাবেক সিনিয়র সহকারি কোচ তাকে খেলানো উচিত জানিয়ে বলেন, “সে যদি ব্যাটিংটা করতে পারে এবং উইকেটের মাঝে দৌড়ানোয় মোটামুটি ভালো করে, আমার কাছে মনে হয় সে যদি খেলার মতো অবস্থায় থাকে তবে অবশ্যই একজন অভিজ্ঞ খেলোয়াড়কে এখানে আনা যুক্তিযুক্ত হবে।” মাঠে নামলে তার জন্য বড় চ্যালেঞ্জ হবে মানিয়ে নেওয়া। বেশ আগেই অস্ট্রেলিয়া সফরের বিমান ধরায় এটাকে সমস্যা হিসেবে দেখেন না সালাউদ্দিন।
তার কথায়, “অভিজ্ঞতা আপনি কখনো ভুলবেন না। আপনার যে অভিজ্ঞতা এটা আপনার স্মৃতিতে সবসময় থেকে যায়। হয়তো ওই মানিয়ে নেওয়ার বিষয়টা খুব ভালো যে সে আগে আগে যাচ্ছে। সেখানে গিয়ে মানিয়ে নিতে পারবে।”
আরও বলেন, “সে যদি প্রস্তুতি ম্যাচটা খেলতে পারে সেটা তার জন্য অনেক ভালো হবে। তখন তার জন্য টেস্ট ম্যাচটা খেলা অনেক সহজ হয়ে যাবে। নাহলে সরাসরি টেস্ট ম্যাচে গেলে একটু অসুবিধা হতে পারে। তাই মানিয়ে নেওয়াটা তার দরকার।”

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট‘অস্ট্রেলিয়া আরও কঠিন রূপে ফিরবে’
বাংলাদেশের ক্রিকেটরেসপেক্ট আদায় করা বাংলাদেশের লক্ষ্য সেশন বাই সেশন এগোনোর!
বাংলাদেশের ক্রিকেটমুশফিক-তানজিদকে নিয়ে যা বললেন অধিনায়ক
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।