খেলারদেশ

‘এবারও কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে’

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের সামনে কেমন চ্যালেঞ্জ থাকতে পারে, তা জানাতে গিয়ে হান্নান সরকার

‘এবারও কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে’

২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দলের ওপেনারের দায়িত্বে ছিলেন হান্নান। ফাইল ছবি।

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এতো লম্বা সময়ের বিরতিতে দেশটির মাটিতে খেলার সুযোগ পাওয়ায়, বেশিরভাগ ক্রিকেটারের নেই সেখানে খেলার কোনো অভিজ্ঞতা।

তাই ২০০৩ সালে যারা খেলেছেন তাদের অভিজ্ঞতাই এখন শেষ ভরসা। সেবার বাংলাদেশের হয়ে ইনিংসের গোড়াপত্তন করা হান্নান সরকার বলেন, এবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

২৩ বছরে অনেকটাই বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট। সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটে বলার মতো পারফর্ম করতে পারছে। ফলে, তাদেরকে ঘিরে এখন প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। তবে, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট নিয়ে আশা খানিকটা কম সমর্থকদের।

প্রত্যাশা কম থাকলেও চাপ তো থাকবেই ক্রিকেটারদের উপর। সেই চাপের পাশাপাশি কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। সেটা মানেন হান্নান সরকার।

তার বিশ্বাস, ২০০৩ সালের মতো এবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে দলটিকে। আজ মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি।

তার কথায়, “আমার মনে হয় ২০০৩ সালের মতোই এবারও বেশ কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। তবে আমাদের বর্তমান ব্যাটসম্যানরা এখন আগের চেয়ে অনেক সচেতন।”

তিনি আরও বলেন, “বড় একটি সুবিধা হলো, আমাদের ব্যাটসম্যানরা এখন ওদের বোলারদের বোলিং সম্পর্কে অনেক ভালো জানে, ভিডিও অ্যানালিসিস করার প্রচুর সুযোগ রয়েছে। ২৩ বছরে বাংলাদেশ ক্রিকেট যেখানে এসে পৌঁছেছে, আমি বিশ্বাস করি দল যথেষ্ট প্রস্তুতি নিয়েই মাঠে নামবে এবং ২০০৩ সালের চেয়ে ভালো পারফর্ম করবে।”

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।