খেলারদেশ

২২ আগস্ট শুরু এইচপি দলের টপ এন্ড যাত্রা

টানা তৃতীয়বার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে এইচপি দল।

২২ আগস্ট শুরু এইচপি দলের টপ এন্ড যাত্রা

ফাইল ছবি

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

৯ দলের টুর্নামেন্টে প্রতিটি দলের সামনে থাকবে ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ। এমন নিয়মে প্রতি বছর আগস্টে মাঠে গড়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এবারও এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল।

আগামী ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে এইচপি দল প্রথম মাঠে নামবে ২২ আগস্ট। এইদিন তাদের প্রতিপক্ষ নেপাল জাতীয় দল। পরে ২৩, ২৪ ও ২৫ আগস্ট টানা তিন দিনে আরও তিন ম্যাচ খেলবে এইচপি দল।

এই তিন দিনে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে হোবার্ট হ্যারিকেন্স, ভিক্টোরিয়া ও অ্যাডিলেইড স্ট্রাইকার্স। পরের দুই ম্যাচ ২৭ ও ২৮ আগস্ট। এই দুই দিনে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে নিউজিল্যান্ড ‘এ’ ও নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।

এ নিয়ে টানা তৃতীয়বার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ এইচপি দল। প্রথমবার ২০২৪ সালে অংশ নিয়ে রানার্স আপ হয়েছিল।

২১ আগস্ট মাঠে গড়ানো এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৩০ আগস্ট। এদিন দুই সেমিফাইনালের পাশাপাশি ফাইনাল অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে ঢাকায় প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে এইচপি দল। মালয়েশিয়ার বিপক্ষে দুই টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ১০ আগস্ট।

এইচপি দলের সূচি- ২২ আগস্ট- নেপাল ২৩ আগস্ট- হোবার্ট হ্যারিকেন্স ২৪ আগস্ট- ভিক্টোরিয়া ২৫ আগস্ট- অ্যাডিলেইড স্ট্রাইকার্স ২৭ আগস্ট- নিউজিল্যান্ড ‘এ’ ২৮ আগস্ট- নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।