সাকিবের দেশে ফেরার সুযোগ দেখেন না ক্রীড়া প্রতিমন্ত্রী
নয়াদিল্লিতে শেখ হাসিনার আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেওয়ায় সাকিবের ব্যাপারে কঠোর হয়েছে সরকার।

নয়াদিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন সাকিব আল হাসান। পরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানান, পর্যাপ্ত নিরাপত্তা পেলে দেশে ফিরতে চান।
এই সাক্ষাৎকার প্রকাশের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট জানিয়েছেন, তার দেশের ফেরার সুযোগ বন্ধ হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রমে অংশ নেওয়ায় তার দেশে ফেরার পথ রূদ্ধ হয়েছে সেটাও স্পষ্ট করেন।
শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিষয়টি জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। এখন আর কোনো সুযোগ নেই। যে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে।”
ক্রীড়াবিদ হিসেবে তাকে দেশে ফেরাতে সরকারের অবস্থান কেমন ছিল, তা পরিষ্কার করেন তিনি। সেখানে বলেন, “আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই জিনিসটাকে দেখছিলাম। এরপরে আর মনে হয় না যে ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।”
উল্লেখ্য, গত ২০২৪ সালে ছাত্র আন্দোলনের সময় দেশ ছাড়েন সাকিব আল হাসান। আন্দোলনে সহিংসতা ও ছাত্রদের মৃত্যুর সময় ঘুরতে যাওয়ার ছবি সামাজিক মাধ্যমে দিয়েছিলেন তার স্ত্রী শিশির।
একই বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তার দেশে ফেরার পথ বন্ধ হয়ে যায়। বেশ কয়েকবার দেশে ফেরার কথা বললেও, তা আর বাস্তব রূপ পায়নি। তবে, বিদেশের মাটিতে থেকে দুই সিরিজে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন। পাশাপাশি বিসিবির অনাপত্তিপত্র নিয়ে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন সাকিব আল হাসান।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট‘অস্ট্রেলিয়া আরও কঠিন রূপে ফিরবে’
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।