অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে নিয়ে আশাবাদী হোয়াটমোর
নাহিদ রানাকে নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের সাবেক কোচ।

২৩ বছর পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়া বাংলাদেশ দল কেমন করবে, তা নিয়ে চলছে বিশদ আলোচনা। নানান জন দিচ্ছেন নানান মত। এরই মধ্যে সবশেষ সফরে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে থাকা ডেভ হোয়াটমোর জানান, তার আশা বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে ভালো খেলবে।
বর্তমানে মালয়েশিয়া দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আছেন এই অস্ট্রেলিয়ান কোচ। আজ রবিবার মিরপুরে দলের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর নিয়ে।
সেখানে তিনি বলেন, “সবাই আশাবাদী তারা (বাংলাদেশ) প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে, তবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসের মতো নয়! এটা পরিকল্পনার মধ্যে ছিল না। মেহেদী হাসান মিরাজের প্রথম ইনিংস ভালো ছিল; দারুণ খেলে সেঞ্চুরি পেয়েছেন। অন্য কন্ডিশনে যত বেশি খেলবেন, তত উন্নতি করবেন; তাই আরও অনুশীলনের দরকার। আরেকটি প্রস্তুতি ম্যাচ হলে ভালো হতো। তবে আশাবাদী, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে দল কঠোর অনুশীলন করবে।”
পাশাপাশি বাংলাদেশ দলের পেস বোলিং নিয়েও বলেন কথা। সাম্প্রতিক সময়ে ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে আলোচিত নামের একটি নাহিদ রানা। তাকে নিয়েও আলাদা করে কথা বলেছেন বাংলাদেশ দলের সাবেক কোচ।
তিনি বলেন, “আপনারা নাহিদ রানাকে মিস করছেন, তাই তো? নাহিদ দারুণ খেলোয়াড়। কিন্তু দুঃখের বিষয়, ফিরতে হলে তাকে শতভাগ ফিট হবে। পেসাররা বেশ ভালো করছে। শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের মতো নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। এই অঞ্চলের ধারাটাই হলো ভালো তরুণ পেসার গড়ে তোলা। এই দেশও (বাংলাদেশ) এর ব্যতিক্রম নয়।”

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট‘অস্ট্রেলিয়া আরও কঠিন রূপে ফিরবে’
বাংলাদেশের ক্রিকেটরেসপেক্ট আদায় করা বাংলাদেশের লক্ষ্য সেশন বাই সেশন এগোনোর!
বাংলাদেশের ক্রিকেটমুশফিক-তানজিদকে নিয়ে যা বললেন অধিনায়ক
বাংলাদেশের ক্রিকেটশান্তর অধিনায়কত্বে মুগ্ধ অশ্বিন
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।