নাহিদ থাকলে ভিন্ন কিছু হতো: তাসকিন
অস্ট্রেলিয়ায় নাহিদের অভাব টের পাচ্ছেন তাসকিন।

অস্ট্রেলিয়া সফরে নাহিদ রানা কেমন করেন, তা দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকরা। এমন কি অস্ট্রেলিয়ানরাও উচ্ছ্বসিত ছিল তাকে নিয়ে। শেষ পর্যন্ত সাইড স্ট্রেইনের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়েছেন তিনি। ডানহাতি এই পেসার থাকলে ভিন্ন কিছু হতে পারতো বলে মনে করেন তাসকিন আহমেদ।
গতি দিয়ে পুরো বিশ্বের নজর কেড়েছেন নাহিদ রানা। তার চোটকে দূর্ভাগ্যজনক বলে মনে করেন তাসকিন। এবং, তাকে মিস করবেন বলে জানান তিনি। তার মতো চোটের কারণে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে খেলতে পারবেন না শরিফুল।
তাদেরকে মিস করবে জানিয়ে তাসকিন আহমেদ বলেন, “তাকে অনেক মিস করব। অবশ্যই নাহিদ রানাকে করব। বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম আতঙ্ক তিনি। সে চোটে আছে।”
নাহিদকে মিস করলেও নিজেদের উপর ভরসা রাখতে চান তাসকিন। তিনি বলেন, “আমি এবং অন্যান্য বোলাররা অভিজ্ঞ। বোলারদের জন্য অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার।”
তিনি আরও বলেন, “যদি নাহিদ ও শরিফুল থাকে তাহলে ভিন্ন ঘটনা হতো। তবে, আশাবাদী আমরা ভালো করব।”
আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।