জিম্বাবুয়ে সফরে পারফর্ম করে মাস সেরার তালিকায় তানজিদ
জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণে ব্যাটিংয়ে রানের ফোয়ারা ফোটান এই বাঁহাতি ব্যাটার।

জিম্বাবুয়ে সফরে সাদা বলে ব্যাট হাতে আলো ছড়ান তানজিদ হাসান তামিম। ওয়ানডে ও টি-টোয়েন্টি; দুই সংস্করণে ছন্দে থাকার পুরস্কার স্বরূপ আইসিসির মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তার সঙ্গে তিন জনের ছোট তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৫৩ গড়ে ১৫৯ রান করেন তানজিদ। টি-টোয়েন্টি সংস্করণে ১২৭ স্ট্রাইক রেটে করেন ১৪০ রান। বাংলাদেশের সময়টা হতাশায় কাটলেও ব্যাট হাতে নিজেকে ফের প্রমাণ করেন এই বাঁহাতি।
তামিমের সঙ্গে মাস সেরা লড়াইয়ে থাকা গ্রিভস অলরাউন্ড পারফরম্যান্সে নজর কেড়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তার ব্যাটে আসে ১৮০ রান। তার ওই ইনিংসে ভর করে ম্যাচ ড্র করে ক্যারিবিয়ানরা।
পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে প্রথম ইনিংসে ২৭ রানে ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ১২ রানে তার শিকার ছিল দুইটি। এতে টেস্ট জয়ের স্বাদ পায় স্বাগতিকরা। দুই টেস্টে ৭১.৬৬ গড়ে করেন ২১৫ আর বল হাতে শিকার ছিল ৮ উইকেট। এমন পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরার তালিকায়।
তানজিদ-গ্রিভসের সঙ্গে লড়াইয়ে থাকা হ্যারি ব্রুক ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন ইংল্যান্ডের জয়ের নায়ক। পাঁচ ম্যাচে ২১৪ স্ট্রাইক রেটে ২২৯ রান আসে তার ব্যাটে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।