এমন কিছু দেখিনি আগে, হেডকে নিয়ে গিলক্রিস্ট
দুই ইনিংসেই হাসানের বেরিয়ে যাওয়া বলে বোল্ড হয়েছেন ট্রাভিস হেড।

হাসান মাহমুদের আউট সুইং ডেলিভারিতে কাট শট খেলার চেষ্টায় ছিলেন ওপেনার ট্রাভিস হেড। তবে, ব্যাট-বলের সংযোগটা ঠিকমতো হলো না। বল ব্যাটে লেগে সরাসরি আঘাত হানে স্ট্যাম্পে। বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে হেড।
প্রথম ইনিংসেও এই হাসানের বলেই বোল্ড হয়েছিলেন এই বাঁহাতি।
টানা দুই ইনিংসে বোল্ড হওয়ার এই দুঃস্মৃতি সম্ভবত ভুলতে পারছিলেন না হেড। তাই তো প্যাভিলিয়নে ফেরার আগে বেল তুলে ঠিকঠাক বসিয়ে দিয়ে যান। অনেকটাই হতাশাতেই যে এই কাজ তিনি করেছেন সেটা স্পষ্ট ছিল তার মুখায়ব দেখে।
তখন ধারাভাষ্যে থাকা অ্যাডাম গিলক্রিস্ট এই কান্ড দেখে বলেন, ‘আমি আমার ক্রিকেট ক্যারিয়ারে কখনও এমন দেখিনি। ব্যাটসম্যান খুবই হতাশ। ব্যাটসম্যান পেছনে ফিরে বেল ঠিক করে প্যাভিলিয়নে ফিরছে।’
দুই ইনিংসের কোনোটিতেই বড় ইনিংস খেলতে পারেননি হেড। প্রথম ইনিংসে ২২ রান করার পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাটে আসে ১৭ রান।
ম্যাচের তৃতীয় পর্যন্ত ৮ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ম্যাচে ১০ উইকেট শিকার করতে তার দরকার আর মাত্র দুই উইকেট। প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।