খেলারদেশ

সেশন বাই সেশন পরিকল্পনা, এতেই সফল বাংলাদেশ

১৫ সেশনের নয়টি পেরিয়ে যাওয়ার পরও এখনই জয়ের চিন্তায় বিভোর হতে চান না বাংলাদশ অধিনায়ক।

সেশন বাই সেশন পরিকল্পনা, এতেই সফল বাংলাদেশ
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টের তৃতীয় দিন শেষে স্পষ্টই বলা যায় এগিয়ে আছে সফরকারীরা। অজিদের মাটিতে সফরকারীদের এমন আধিপত্য দেখে যে কারও চমকে যাওয়ার কথা। বাংলাদেশি সমর্থকরাও এর ভিন্ন নন। পুরো বিশ্বের মতো বাংলাদেশের সমর্থকরাও চমকে গিয়েছেন।

এমন সাফল্যের পেছনে কোন পরিকল্পনা কাজে লেগেছে, সেটা স্পষ্ট করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ডারউইনে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান তোলা অস্ট্রেলিয়া এখনও পিছিয়ে আছে ৬৭ রানে। হাতে আছে ছয় উইকেট। দারুণ কিছু না হলে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য ছুড়ে দেওয়া একরকম অসম্ভব অজিদের সামনে।

এসব নিয়ে শান্ত বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ৫ দিন অন্তত খেলতে হবে। যেভাবে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি, যেভাবে আমরা গত ২-৩ দিন ক্রিকেট খেলেছি, সেটা সত্যিই দুর্দান্ত ছিল। পুরো দলকে এভাবে খেলতে দেখে ভালো লাগছে।’

ম্যাচের দ্বিতীয় দিনের শেষ বিকেলের পর তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের লোয়ার অর্ডারও দেখিয়েছে চমক। ব্যাটিংয়ে তাদের অবদানের সুবাদে ৪২৬ রান তোলে লাল-সবুজের প্রতিনিধিরা।

তাদের অবদানকে স্বীকার করে অধিনায়কের ভাষ্য, ‘আমরা সবসময় ভেবেছি, কিভাবে মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটিংয়ে অবদান রাখতে পারে। আজকে বোলাররা দেখিয়েছে তারা ব্যাট হাতে কী করতে পারে। আমরা এই জিনিসটা নিয়েই ২-৩ বছর ধরে কাজ করছি।’

সবশেষে নিজেদের পরিকল্পনার কথা প্রকাশ করে বলেন, ‘আমরা সেশন বাই সেশন পরিকল্পনা করছি। ফলাফলের কথা চিন্তা না করে আমাদের পরিকল্পনা ধরে আগাচ্ছি। কিভাবে আমরা উইকেটগুলো নিতে পারি আমরা শুধু সেটাই ভাবছি। আমাদের বোলাররা এই কন্ডিশনে যেভাবে বোলিং করছে তা সত্যিই দারুণ।’

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।