দুই বছর পর ফিরে সেঞ্চুরি করলেন পাডিক্কাল
সবশেষ ২০২৪ সালে টেস্ট খেলেছেন পাডিক্কাল। এবার দলে ফিরেই পেলেন প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা।

নিজেদের ক্রিকেট ইতিহাসের ৬০০তম টেস্টের প্রথম দিন শেষে গলে দারুণ অবস্থানে আছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে ২৮৮ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। প্রথম দিনে সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন দুই বছর দলে ফেরা দেবদূত পাডিক্কাল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায়নি ভারত। ওপেনার যশস্বী জয়সওয়াল আউট হন রান আউটের শিকার হয়ে। ফেরার আগে তার ব্যাটে আসে ৩৭ বলে ৩২ রান।
পরে দ্বিতীয় উইকেট জুটিতে ১৫০ রান যোগ করেন আরেক ওপেনার লোকেশ রাহুল ও তিনে নামা দেবদূত পাডিক্কাল। বাড়তি গরমের ক্রাম্পের শিকার হয়ে রাহুল ডাগআউটে ফিরলে ভাঙে এই জুটি। ফেরার আগে ১৬২ বলে করেন ৭৭ রান। তার ইনিংসে ছিল ৯ চার ও এক ছক্কা।
ভারতীয় টেস্ট দলে তিন নম্বরে নিয়মিত ব্যাটিং করছিলেন সাই সুদর্শন। তবে চোটের কারণে শ্রীলঙ্কা সফরে পাচ্ছে না দলটি। বদলি হিসেবে পাডিক্কালকে উড়িয়ে আনা হয়েছে। দুই বছর পর টেস্ট দলে সুযোগ পেয়ে সেই আস্থার প্রতিদান দিয়েছেন এই ব্যাটার।
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে প্রথম দিন শেষে ১৩১ রানে অপরাজিত আছেন এই ব্যাটার। তার ইনিংসে ছিল ১২ চার ও এক ছক্কা।
দারুণ ছন্দে থাকা অধিনায়ক শুভমান গিল খুব একটা ভালো করতে পারেননি। প্রবাথ জয়াসুরিয়ার বলে আউট হওয়ার আগে তিনি করেন ১৬ রান। উইকেরক্ষক ঋষভ পান্থ ২৭ রানে অপরাজিত আছেন।
শ্রীলঙ্কার হয়ে প্রবাথ জয়াসুরিয়া একাই উইকেট শিকার করেছেন।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটআকবরের দৃঢ়তায় ম্যাচ বাঁচাল রংপুর
বাংলাদেশের ক্রিকেটইনিংস ব্যবধানের হারে শুরু বরিশালের মৌসুম
বাংলাদেশের ক্রিকেটএশিয়ান গেমস সমাপণীতে লিটনের হাতে ছিল পতাকা
বাংলাদেশের ক্রিকেটএনসিএলে রাজশাহীর বিপক্ষে জয়ের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম
বাংলাদেশের ক্রিকেটখুলনার বোলিং তোপে ফলো-অনে বরিশাল
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।