খেলারদেশ

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য নারী দল ঘোষণা

এশিয়ান গেমস ও এশিয়া কাপের জন্য একই দল ঘোষণা করেছে বিসিবি।

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য নারী দল ঘোষণা
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

চলতি মাসের শেষ দিকে মাঠে গড়াবে নারী এশিয়া কাপের আসর। এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াই শেষে এশিয়ান গেমসে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে একটি পরিবর্তন আনা হয়েছে। তাজ নেহারের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন শারমিন সুলতানা। টপ অর্ডার এই ব্যাটারকে বাদ দিয়ে বিশ্বকাপে খেলানো হয়েছিল অফফর্মে থাকা তাজকে।

এই টুর্নামেন্টকে সামনে রেখে চলতি মাসের ২৫ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা। প্রথম সংযুক্ত আরব আমিরাতে খেলবে নারী এশিয়া কাপ। পরে সেখান থেকে এশিয়ান গেমস খেলতে জাপানে যাবে।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়ায়রিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান. মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।