এ বছর হবে না বিপিএল
সবকিছু ঠিকঠাক করে তবেই বিপিএল আয়োজনের পরিকল্পনা বিসিবি সভাপতির।

বিপিএল নিয়ে প্রতিনিয়তই থাকে কোনো না কোনো অভিযোগ। সেসব অভিযোগ সত্ত্বেও প্রতি বছর টুর্নামেন্ট আয়োজন করতে মরিয়া থেকে বিসিবি। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে
বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছে চলতি বছর বিপিএল আয়োজন করা হবে না। সবকিছু ঠিকঠাজ করে তবেই বিপিএল আয়োজন করতে চান তিনি।
তার কথায়, 'আই ডোন্ট থিংক সো, এই বছর বিপিএল হবে।'
বিপিএলের পরের আসর কবে নাগাদ মাঠে গড়াবে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা দেননি। তবে সঠিক পরিকল্পনায় একটি বিপিএল আসর আয়োজন করতে যতটুকু সময়ের দরকার তা দিতে চান।
বিপিএল নিয়ে এতো আলোচনা-সমালোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, গত দুই আসরে এই টুর্নামেন্টে বিসিবির ক্ষতি হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। পরের আসর থেকে সেই ক্ষতির পরিমাণ বাড়তে দিতে চান না। বরং লাভজনক করতে চান।
তার কথা, 'বিসিবিকে লাভজনক করে তারপরই বিপিএল আয়োজন করব।'

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটআকবরের দৃঢ়তায় ম্যাচ বাঁচাল রংপুর
বাংলাদেশের ক্রিকেটইনিংস ব্যবধানের হারে শুরু বরিশালের মৌসুম
বাংলাদেশের ক্রিকেটএশিয়ান গেমস সমাপণীতে লিটনের হাতে ছিল পতাকা
বাংলাদেশের ক্রিকেটএনসিএলে রাজশাহীর বিপক্ষে জয়ের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম
বাংলাদেশের ক্রিকেটখুলনার বোলিং তোপে ফলো-অনে বরিশাল
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।