খেলারদেশ

হালান্ড

আবার কুঠার হাতে হালান্ড, ‘কাঠ কাটার’ ছবির রহস্য কী?

হালান্ডের কাঠ কাটার কারণ কী?

আবার কুঠার হাতে হালান্ড, ‘কাঠ কাটার’ ছবির রহস্য কী?

আবার কুঠার হাতে হালান্ড, ‘কাঠ কাটার’ ছবির রহস্য কী?

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

‘দ্যাট টাইম অব দ্য ইয়ার!’ মাত্র চার শব্দের ক্যাপশন। সঙ্গে হাতে কুঠার নিয়ে একটা সেলফি। এর মাধ্যমেই নতুন মৌসুম শুরুর বার্তা দিলেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লি হালান্ড।

Image

নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের ভক্তদের কাছে ছবিটা অবশ্য নতুন কিছু না। কয়েক বছর ধরে প্রাক-মৌসুমে কাঠ কাটার বিশেষ রুটিন অনুসরণ করে আসছেন হালান্ড। তাই হাতে কুঠার নিয়ে তার নতুন ছবির অর্থও পরিষ্কার, প্রতিযোগিতামূলক মৌসুমের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

হালান্ডের কাঠ কাটার কারণ কী? কাঠ কাটার এই অভ্যাসের শিকড় হালান্ডের নরওয়েজিয়ান বেড়ে ওঠার মধ্যে। তার বাবা ও সাবেক পেশাদার ফুটবলার আলফ-ইঙ্গে হালান্ডও ছেলেকে এই শারীরিক পরিশ্রম করতে উৎসাহিত করেন।

পাহাড়ি পরিবেশে কাঠ কাটা হালান্ডের কাছে শুধু বিনোদন না, শারীরিক অনুশীলনেরও অংশ। কুঠার দিয়ে বারবার আঘাত করার ফলে শরীরের বিভিন্ন অংশে চাপ পড়ে, বিশেষ করে হ্যামস্ট্রিং, পিঠ, কাঁধ ও বাহুতে। হালান্ড নিজেই একে একবার ‘সবচেয়ে নরওয়েজিয়ান ব্যাপার-স্যাপার’ হিসেবে বর্ণনা করেছিলেন। আগের বছরগুলোর ভিডিওতেও দেখা গেছে, গ্রামীণ পরিবেশে কুঠার হাতে কাঠ কাটছেন তিনি।

আধুনিক ফুটবলের অত্যাধুনিক স্পোর্টস সায়েন্সের পাশাপাশি এমন পুরোনো ধাঁচের শারীরিক পরিশ্রমই হালান্ডের প্রস্তুতির বৈচিত্র্যকে তুলে ধরে।

ছবিটা এখন কেন? হালান্ডের নতুন পোস্টের সময়টাও বেশ তাৎপর্যপূর্ণ। নতুন মৌসুম শুরু হওয়ার ঠিক আগে আবারও কাঠ কাটার ছবি পোস্ট করেছেন তিনি। অর্থাৎ ছুটির সময় শেষ, এবার পুরোপুরি ফুটবলে মনোযোগ দেওয়ার পালা। ম্যানচেস্টার সিটির নতুন মৌসুমও শুরু হচ্ছে নতুন অধ্যায়ে। পেপ গার্দিওলার বিদায়ের পর এনজো মারেস্কার অধীনে নতুন যুগের সূচনা করেছে ক্লাবটি।

রবিবার ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ খেলবে সিটি। তার আগে হালান্ডের কুঠার হাতে এই ছবি যেন সতীর্থ, সমর্থক ও প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে বার্তা—প্রস্তুতি শেষ, এবার আসল কাজ শুরু।

হালান্ডের জন্য ‘কাঠ কাটার মৌসুম’ যেন প্রতিযোগিতামূলক ফুটবল ফেরারই প্রতীক। প্রকৃতি, পাহাড়ে হাঁটা, কাঠ কাটা এবং কঠোর শারীরিক পরিশ্রম—সব মিলিয়ে হালান্ড নিজের আলাদা ভাবমূর্তি তৈরি করেছেন। আধুনিক সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার হয়েও তার প্রস্তুতিতে রয়েছে নরওয়ের ঐতিহ্যবাহী জীবনযাপনের ছাপ।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।