রিয়াল মাদ্রিদ ট্রান্সফার
রিয়ালের নতুন সাইনিং ঘানার অস্কার নাসেই
রিয়াল মাদ্রিদে নতুন সাইনিং, ঘানার ডিফেন্ডার

অস্কার নাসেই
রক্ষণভাগ শক্তিশালী করতে ঘানার তরুণ ডিফেন্ডার অস্কার নাসেইকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ২১ বছর বয়সী এই ফুটবলার গ্রানাদা থেকে প্রায় ২০ লাখ ইউরোতে যোগ দিয়েছেন। আপাতত তাকে খেলানো হবে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ায়।
নাসেইর সঙ্গে প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা। তবে পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তিটি পাঁচ বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে মূল দলে জায়গা করে নিতে পারলে তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পথও খোলা থাকবে।

নতুন ক্লাবে নাসেই খেলবেন প্রিমেরা আরএফইএফে। জুলিয়ান লোপেস দে লের্মার অধীনে কাস্তিয়ার লক্ষ্য থাকবে লা লিগা হাইপারমোশনে উন্নীত হওয়া। রক্ষণভাগে জায়গা পেতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে হোয়ান মার্তিনেস, মারিও রিভাস, লামিনি ফাতি ও আইমার গার্সিয়ার সঙ্গে।

১.৮৫ মিটার উচ্চতার নাসেই সেন্টার-ব্যাক ও রাইট-ব্যাক—দুই পজিশনেই খেলতে পারেন। ফলে রক্ষণে তার বহুমুখী সক্ষমতাকে বাড়তি সুবিধা হিসেবে দেখছে রিয়াল।
ঘানার এম্যানুয়েল সিটির যুব দল থেকে ২০২৩ সালে গ্রানাদার একাডেমিতে যোগ দিয়েছিলেন নাসেই। সেখানে দ্রুতই নজর কাড়েন এবং ধীরে ধীরে মূল দলের কাছাকাছি চলে আসেন। চলতি মৌসুমে গ্রানাদার লিগের প্রথম দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। এরপরই তার সামনে খুলে যায় রিয়াল মাদ্রিদের দরজা।
কাস্তিয়ায় নিজের জায়গা পাকা করার পাশাপাশি ভবিষ্যতে মূল দলে ওঠার লক্ষ্য নিয়েই মাদ্রিদে পা রাখছেন এই ঘানাইয়ান ডিফেন্ডার।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশেষ জাদু দেখিয়েই বিদায় মেসির
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবল



মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।