খেলারদেশ

প্রথমবার দেশের বাইরের ফ্রাঞ্চাইজি লিগে আকবর

নেপালের দল কর্ণালি ইয়াকের হয়ে খেলবেন বাংলাদেশের হয়ে প্রথম বৈশ্বিক শিরোপাজয়ী এই অধিনায়ক।

প্রথমবার দেশের বাইরের ফ্রাঞ্চাইজি লিগে আকবর
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) দল কর্ণালি ইয়াক সরাসরি চুক্তিতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীকে নিয়েছে। সামাজিক মাধ্যমে এক ভিডিওতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্রাঞ্চাইজি লিগে দল পেয়েছেন বাংলাদেশের হয়ে প্রথম বৈশ্বিক শিরোপাজয়ী এই ক্রিকেটার।

দিন কয়েক আগে গুঞ্জন ওঠে, তাকে দলে ভেড়াতে পারে এনপিএলের দলটি। এবার সেটা সত্য পরিণত হল।

চলতি বছরের ২৬ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজিত হবে। কাঠমাণ্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশন্যাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ৮ দলের এই টুর্নামেন্টটি।

আকবর আলী ছাড়াও বাংলাদেশের আরেক তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলার কথা রয়েছে।

দিন কয়েক আগে বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা বিভিন্ন সিরিজ ও টুর্নামেন্টে বেশ ব্যস্ত সময় পার করেছে। সে সময় বিসিবির নির্বাচকদের ভাবনায় ছিলেন না আকবর।

সুযোগ না পাওয়ায় ইংল্যান্ডে স্যাটারডে ক্রিকেট ও মাইনর কাউন্টিতে খেলেছেন। এই উইকেটরক্ষক-ব্যাটারই এবার সরাসরি চুক্তিতে দল পেলেন।

টি-টোয়েন্টি সংস্করণে এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ২২.৬৯ গড় ও ১৩০.৬৭ স্ট্রাইক রেটে ১১৮০ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। নতুন টুর্নামেন্টে মানিয়ে নিয়ে তিনি কেমন করেন, সেটাই এখন দেখার পালা।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।