খেলারদেশ

বৈশ্বিক ইভেন্টে বাড়তি আয়ের পথ পেলেন ক্রিকেটাররা

এতোদিন ইমেজ রাইটস থেকে কোনো ধরনের অর্থই পেতেন না বাংলাদেশ ক্রিকেটাররা।

বৈশ্বিক ইভেন্টে বাড়তি আয়ের পথ পেলেন ক্রিকেটাররা
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডাব্লিউসিএ) চুক্তির সুবাদে ইমেজ রাইটস পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ফলে বৈশ্বিক ইভেন্ট থেকে বাড়তি আয়ের পথে খুলে গেছে ক্রিকেটারদের সামনে।

এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশের এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এবার দল যখন অস্ট্রেলিয়ায় গেল, তখন সব খেলোয়াড় ওখানে চুক্তি সই করেছে। আমাদের চুক্তিভুক্ত নারী ও পুরুষ সবাই এখন বড় ইভেন্টগুলো থেকে ইমেজ রাইটসের অর্থ পাবে।’

চুক্তি স্বাক্ষরের ওই অনুষ্ঠান থেকে পাঁচ ক্রিকেটার ইমেজ রাইটস বাবদ ১০ হাজার ডলার পেয়েছেন বলেও জানান মিঠুন।

তার কথায়, ‘চুক্তি সই করার পর ম্যাকাইতে ডব্লিউসিএ আমাদের পাঁচ ক্রিকেটারকে একটা সাইনিং প্রোগ্রামে নিয়েছিল, যেখানে প্রত্যেককে ১০ হাজার ডলার করে দিয়েছে।’

ভারত ছাড়া ডাব্লিউসিএ’র সঙ্গে চুক্তিবদ্ধ সব দেশের ক্রিকেটাররা ইমেজ রাইটস থেকে বড় অঙ্কের অর্থ আয় করেন। এবার সেই পথ খুলে গেল লাল-সবুজের প্রতিনিধিদের সামনেও।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।