খেলারদেশ

আমিরাতে টেস্ট খেলবেন শান্ত

জ্বর থেকে সুস্থ হয়েছেন টেস্ট অধিনায়ক।

আমিরাতে টেস্ট খেলবেন শান্ত
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

জ্বরের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গিয়েছেন নাজমুল হোসেন শান্ত। একই কারণে টেস্ট দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। সুখবর হল- আগামী ৬ অক্টোবর দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

বিষয়টি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ দল। আগামী ৯ অক্টোবর থেকে মাঠে গড়াবে ম্যাচটি। জ্বরের কারণে তিনি আমিরাতের বিমান ধরতে না পারায় খানিকটা শঙ্কা জেগেছিল। এই সংবাদে খানিকটা নিশ্চিত হয়েছে টিম ম্যানেজমেন্ট।

আগামী ৬ অক্টোবর দলের সঙ্গে যোগ দেওয়ায় প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারবেন না টেস্ট কাপ্তান। সরাসরি প্রথম টেস্ট খেলবেন তিনি।

এই টেস্টের পর জিম্বাবুয়ে ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবুধাবি ও শারজাতে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের দলেও থাকবেন টেস্ট অধিনায়ক।

এই ত্রিদেশীয় সিরিজ দিয়ে ওয়ানডে সংস্করণে পূর্ণ অধিনায়ক হিসেবে নিজের যাত্রা শুরু করবেন লিটন দাস।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।