AusvsBan
রেসপেক্ট আদায় করা বাংলাদেশের লক্ষ্য সেশন বাই সেশন এগোনোর!
সেশন বাই সেশন ভালো খেললে এমনিতেই ইতিবাচক ফলাফল হবে, বললেন শান্ত।

‘আমি প্রথম থেকে যে কথাটা বলে আসছি যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।’- ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বললেন নাজমুল হোসেন শান্ত। সেই ভালো ক্রিকেটের নজির গড়ে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও একই ধারাবাহিকতা ধরে রাখার মিশনে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬ টায় ম্যাকাইয়ে শুরু হবে ম্যাচটি।
ডারউইনে প্রথম টেস্টের আগে শহরটিতে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি লম্বা সময় কাটানোর অভিজ্ঞতা হয়েছিল ক্রিকেটারদের। তাতে উইকেট ও আবহাওয়া সম্পর্কে ভালো ধারণা পেয়েছিল। তবে, ম্যাকাইয়ে সেই সুযোগটা হয়নি, দুই দিন অনুশীলন করে নামতে হবে মাঠে।
সেসব চিন্তা না করে, ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগী হতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাঁচ দিনে কতটি সেশনে ভালো খেলা হয়েছে, সেটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
তার কথায়, ‘এত দূরে চিন্তা করতে চাই না। আমি প্রথম থেকে যে কথাটা বলে আসছি যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আবার একই ইচ্ছা থাকবে পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই। এটা গুরুত্বপূর্ণ একেকটা দিন, একেকটা সেশন- আমরা কত ভালো ক্রিকেট খেলছি। ওইটাই লক্ষ্য থাকবে।’
এই নিয়ম মেনে সামনে এগোতে পারলে ইতিবাচক ফলাফল ধরা দেবে, সেটাও বিশ্বাস করেন তিনি। সে জন্য ফলাফল নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা এখনই করতে নারাজ।
তার কথায়, ‘আমার মনে হয় যদি প্রসেসটা ঠিকমতো ফলো করি আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট অটোমেটিক্যালি আসবে। বাট আগেই রেজাল্ট নিয়ে চিন্তা না করে আমার মনে হয় এটা অনেক চ্যালেঞ্জিং এবং কঠিন হবে আমাদের জন্য। বাট আমি বিশ্বাস করি আমাদের ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা সেশন বাই সেশন।’
ডারউইনে পাওয়া জয় বাংলাদেশ দলকে দেবে বাড়তি আত্মবিশ্বাস। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে পেছনের সেসব কথা মাথায় না রেখে, নতুন করে সামনে এগোনোর কথাটাই বলেছেন তিনি। তার চাওয়া নতুন কন্ডিশনের সঙ্গে মানিয়ে খেলোয়াড়রা যেন শুধুই দ্বিতীয় টেস্টের কথা মাথায় রাখে।
অধিনায়ক বলেন, ‘এরকম একটা জয় তো অবশ্যই আপনাকে কনফিডেন্স দিবে। বাট পেশাদার খেলোয়াড় হিসেবে খুব তাড়াতাড়ি ওখান থেকে ফেরত আসাটা খুব জরুরি। আমার মনে হয়, এই দুই দিনের অনুশীলনে খেলোয়াড়রা ওইটা খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে। ওইটা অতীত হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এখন এই কন্ডিশনে আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এই কন্ডিশনটা কীভাবে আমরা মানিয়ে নিতে পারি, এটা নিয়ে গত দুই দিন আমরা প্রস্তুতি নিয়েছি। আমি মনে করি খেলোয়াড়রা ওই জায়গা থেকে বের হয়ে, আবার নতুন করে এই টেস্ট ম্যাচটা শুরু করবে।’
রেসপেক্ট আদায় করে নেওয়ার ব্যাপারে শান্ত বলেন, ‘শেষ ম্যাচটা আমরা জেতার কারণে একটা ইতিবাচক বার্তা দিতে পেরেছি। এবং আমরা বিশ্বাস করি আমাদের যেই টিমটা আছে যেকোনো কন্ডিশনে খেলার জন্য সামর্থ্যবান। যে ম্যাচটা আমরা খেলেছি, ভালো ক্রিকেট খেলেছি। খুব জরুরি, এই ম্যাচটা আমরা কত ভালো আবার ক্রিকেট খেলতে পারি।’

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।