চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬-২৭
চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬/২৭ ফিকচার
রিয়াল-ইন্টার দিয়ে শুরু, বার্সার সামনে পিএসজি ও ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬-২৭ ফিকচার
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৬/২৭ মৌসুমের লিগ পর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হয়েছে। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে লিগ পর্বের লড়াই চলবে ২৭ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। এবারের লিগ পর্বে ৩৬টি দল অংশ নিচ্ছে এবং প্রত্যেক দল খেলবে আটটি করে ম্যাচ; চারটি ঘরের মাঠে ও চারটি প্রতিপক্ষের মাঠে।
ড্র অনুযায়ী শুরুতেই বেশ কিছু বড় ম্যাচ অপেক্ষা করছে। প্রথম ম্যাচেই রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইন্টার মিলান। অন্যদিকে বার্সেলোনা অভিযান শুরু করবে ফেইনুর্দের বিপক্ষে। ম্যানচেস্টার সিটি খেলবে পোর্তোর বিপক্ষে, আর লিভারপুলের প্রথম ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।
লিগ পর্বের সূচিতে রিয়াল মাদ্রিদের জন্য উল্লেখযোগ্য ম্যাচগুলোর মধ্যে রয়েছে ইন্টার মিলান, রোমা, আরবি লাইপজিগ, পিএসভি আইন্দহোভেন ও আর্সেনালের বিপক্ষে লড়াই। শেষ ম্যাচে স্পেনের জায়ান্টরা খেলবে শাখতার দোনেৎস্কের মাঠে।
বার্সেলোনার সূচিও বেশ কঠিন। ফেইনুর্দের বিপক্ষে শুরু করার পর কাতালান ক্লাবটি খেলবে গালাতাসারায়, পিএসজি, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি, সাবাহ, স্পোর্টিং সিপি ও কোমোর বিপক্ষে। বিশেষ করে পিএসজি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দুটি লিগ পর্বের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।
ম্যানচেস্টার সিটির সূচিতে রয়েছে পোর্তো, পিএসজি, এথেন্সের এইকে, লাইপজিগ, নাপোলি, বার্সেলোনা, লেন্স ও স্পোর্টিং সিপির বিপক্ষে ম্যাচ। অর্থাৎ লিগ পর্বেই পেপ গার্দিওলার দলের সামনে একাধিক বড় পরীক্ষা অপেক্ষা করছে।
লিভারপুলও শুরু থেকেই কঠিন প্রতিপক্ষ পাচ্ছে। প্রথম ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার পর তাদের সামনে থাকবে ভিয়ারিয়াল, ফেনারবাহচে, ক্লাব ব্রুজ, ইন্টার মিলান, পোর্তো, লেন্স ও লাস্ক।
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম ম্যাচ সাবাহর বিপক্ষে। এরপর অ্যাটলেটিকো মাদ্রিদ, কোমো, রোমা, স্পোর্টিং সিপি, লাইপজিগ, বায়ার্ন মিউনিখ ও ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে তারা। বায়ার্নের বিপক্ষে ম্যাচটি নিঃসন্দেহে তাদের সূচির অন্যতম বড় আকর্ষণ।
বায়ার্ন মিউনিখের সূচিতে রয়েছে বোদো/গ্লিম্ট, ভিকিং, আর্সেনাল, অ্যাটলেটিকো মাদ্রিদ, লিল, স্লাভিয়া প্রাগ, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল বেতিস। আর্সেনাল ও অ্যাটলেটিকোর মতো প্রতিপক্ষের পাশাপাশি ইউনাইটেডের বিপক্ষেও কঠিন পরীক্ষা দিতে হবে জার্মান জায়ান্টদের।
ম্যাচডে ১
৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার
এইকে এথেন্স–লাস্ক। ক্লাব ব্রুজ–অ্যাস্টন ভিলা। বরুসিয়া ডর্টমুন্ড–ভিয়ারিয়াল। পোর্তো–ম্যানচেস্টার সিটি। লিল–রিয়াল বেতিস। রিয়াল মাদ্রিদ–ইন্টার মিলান।
৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার
বার্সেলোনা–ফেইনুর্দ। স্টুটগার্ট–ভিকিং। লিভারপুল–অ্যাটলেটিকো মাদ্রিদ। পিএসজি–স্লোভান ব্রাতিস্লাভা। স্পোর্টিং সিপি–গালাতাসারায়। নাপোলি–আর্সেনাল।
১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
ফেনারবাহচে–রোমা। পিএসভি–শাখতার দোনেৎস্ক। কোমো–লাইপজিগ। বায়ার্ন মিউনিখ–বোদো/গ্লিম্ট। ম্যানচেস্টার ইউনাইটেড–সাবাহ। স্লাভিয়া প্রাগ–লেন্স।
ম্যাচডে ২
১৩ অক্টোবর ২০২৬
লেন্স–স্পোর্টিং সিপি। সাবাহ–স্লাভিয়া প্রাগ। আর্সেনাল–লিল। অ্যাটলেটিকো মাদ্রিদ–ম্যানচেস্টার ইউনাইটেড। ইন্টার মিলান–ক্লাব ব্রুজ। গালাতাসারায়–বার্সেলোনা। লাইপজিগ–পিএসভি। ভিকিং–বায়ার্ন মিউনিখ। ভিয়ারিয়াল–নাপোলি।
১৪ অক্টোবর ২০২৬
ফেইনুর্দ–কোমো। লাস্ক–লিভারপুল। রোমা–রিয়াল মাদ্রিদ। অ্যাস্টন ভিলা–ফেনারবাহচে। শাখতার–এইকে এথেন্স। বোদো/গ্লিম্ট–বরুসিয়া ডর্টমুন্ড। ম্যানচেস্টার সিটি–পিএসজি। রিয়াল বেতিস–পোর্তো। স্লোভান ব্রাতিস্লাভা–স্টুটগার্ট।
ম্যাচডে ৩
২০ অক্টোবর ২০২৬
ফেনারবাহচে–স্লাভিয়া প্রাগ। সাবাহ–বরুসিয়া ডর্টমুন্ড। রোমা–স্লোভান ব্রাতিস্লাভা। পোর্তো–পিএসভি। লিভারপুল–ভিয়ারিয়াল। ম্যানচেস্টার সিটি–এইকে এথেন্স। পিএসজি–বার্সেলোনা। নাপোলি–বোদো/গ্লিম্ট। স্টুটগার্ট–অ্যাটলেটিকো মাদ্রিদ।
২১ অক্টোবর ২০২৬
কোমো–ম্যানচেস্টার ইউনাইটেড। লিল–গালাতাসারায়। অ্যাস্টন ভিলা–ভিকিং। ক্লাব ব্রুজ–লেন্স। বায়ার্ন মিউনিখ–আর্সেনাল। ইন্টার মিলান–শাখতার। রিয়াল মাদ্রিদ–লাইপজিগ। রিয়াল বেতিস–ফেইনুর্দ। স্পোর্টিং সিপি–লাস্ক।
ম্যাচডে ৪
৩ নভেম্বর ২০২৬
শাখতার–স্পোর্টিং সিপি। গালাতাসারায়–স্টুটগার্ট। অ্যাটলেটিকো মাদ্রিদ–বায়ার্ন মিউনিখ। বার্সেলোনা–অ্যাস্টন ভিলা। ফেইনুর্দ–ইন্টার মিলান। বোদো/গ্লিম্ট–লিল। লাস্ক–স্লোভান ব্রাতিস্লাভা। ম্যানচেস্টার ইউনাইটেড–রোমা। ভিয়ারিয়াল–পিএসজি।
৪ নভেম্বর ২০২৬
এইকে এথেন্স–রিয়াল মাদ্রিদ। ফেনারবাহচে–লিভারপুল। বরুসিয়া ডর্টমুন্ড–রিয়াল বেতিস। পোর্তো–নাপোলি। পিএসভি–ক্লাব ব্রুজ। লাইপজিগ–ম্যানচেস্টার সিটি। লেন্স–কোমো। স্লাভিয়া প্রাগ–আর্সেনাল। ভিকিং–সাবাহ।
অভিষেকেই চোটে শমিত সোম

ম্যাচডে ৫
২৪ নভেম্বর ২০২৬
বোদো/গ্লিম্ট–লাস্ক। গালাতাসারায়–অ্যাস্টন ভিলা। আর্সেনাল–বরুসিয়া ডর্টমুন্ড। কোমো–এইকে এথেন্স। ফেইনুর্দ–পোর্তো। ম্যানচেস্টার সিটি–নাপোলি। লাইপজিগ–লেন্স। রিয়াল মাদ্রিদ–পিএসভি। স্লোভান ব্রাতিস্লাভা–রিয়াল বেতিস।
২৫ নভেম্বর ২০২৬
সাবাহ–বার্সেলোনা। স্লাভিয়া প্রাগ–ভিয়ারিয়াল। অ্যাটলেটিকো মাদ্রিদ–ভিকিং। ক্লাব ব্রুজ–লিভারপুল। ইন্টার মিলান–স্টুটগার্ট। শাখতার–ফেনারবাহচে। লিল–বায়ার্ন মিউনিখ। পিএসজি–রোমা। স্পোর্টিং সিপি–ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচডে ৬
৮ ডিসেম্বর ২০২৬
ভিকিং–ফেইনুর্দ। ভিয়ারিয়াল–সাবাহ। এইকে এথেন্স–গালাতাসারায়। রোমা–স্পোর্টিং সিপি। অ্যাস্টন ভিলা–পিএসজি। বার্সেলোনা–ম্যানচেস্টার সিটি। বায়ার্ন মিউনিখ–স্লাভিয়া প্রাগ। ম্যানচেস্টার ইউনাইটেড–লাইপজিগ। নাপোলি–ক্লাব ব্রুজ।
৯ ডিসেম্বর ২০২৬
রিয়াল বেতিস–কোমো। স্লোভান ব্রাতিস্লাভা–শাখতার। আর্সেনাল–রিয়াল মাদ্রিদ। বরুসিয়া ডর্টমুন্ড–ইন্টার মিলান। লাস্ক–ফেনারবাহচে। লিভারপুল–পোর্তো। পিএসভি–অ্যাটলেটিকো মাদ্রিদ। লেন্স–বোদো/গ্লিম্ট। স্টুটগার্ট–লিল।
ম্যাচডে ৭
১৯ জানুয়ারি ২০২৭
বোদো/গ্লিম্ট–অ্যাটলেটিকো মাদ্রিদ। গালাতাসারায়–ফেইনুর্দ। এইকে এথেন্স–রোমা। অ্যাস্টন ভিলা–বরুসিয়া ডর্টমুন্ড। ইন্টার মিলান–লিভারপুল। পোর্তো–স্লাভিয়া প্রাগ। লিল–স্লোভান ব্রাতিস্লাভা। রিয়াল মাদ্রিদ–লাস্ক। স্টুটগার্ট–ক্লাব ব্রুজ।
২০ জানুয়ারি ২০২৭
ফেনারবাহচে–ভিয়ারিয়াল। সাবাহ–নাপোলি। কোমো–পিএসজি। ম্যানচেস্টার ইউনাইটেড–বায়ার্ন মিউনিখ। লাইপজিগ–শাখতার। লেন্স–ম্যানচেস্টার সিটি। রিয়াল বেতিস–আর্সেনাল। স্পোর্টিং সিপি–বার্সেলোনা। ভিকিং–পিএসভি।
ম্যাচডে ৮
২৭ জানুয়ারি ২০২৭
আর্সেনাল–সাবাহ। রোমা–লিল। অ্যাটলেটিকো মাদ্রিদ–ফেনারবাহচে। বরুসিয়া ডর্টমুন্ড–এইকে এথেন্স। ক্লাব ব্রুজ–বোদো/গ্লিম্ট। বায়ার্ন মিউনিখ–রিয়াল বেতিস। বার্সেলোনা–কোমো। শাখতার–রিয়াল মাদ্রিদ। ফেইনুর্দ–লাইপজিগ। লাস্ক–পোর্তো।
লিভারপুল–লেন্স। ম্যানচেস্টার সিটি–স্পোর্টিং সিপি। পিএসজি–গালাতাসারায়। পিএসভি–স্টুটগার্ট। স্লাভিয়া প্রাগ–অ্যাস্টন ভিলা। নাপোলি–ভিকিং। ভিয়ারিয়াল–ম্যানচেস্টার ইউনাইটেড। স্লোভান ব্রাতিস্লাভা–ইন্টার মিলান।
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফ খেলবে শেষ ষোলোয় ওঠার জন্য। আর ২৫ থেকে ৩৬তম স্থানে থাকা দলগুলোর ইউরোপীয় অভিযান সেখানেই শেষ হবে।
২০২৬/২৭ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৫ জুন, মাদ্রিদের এস্তাদিও মেত্রোপলিতানোতে।


খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবল







মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।